ঢাকাThursday , 17 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রাম ‘জুলাই শহীদ দিবস’ পালন

Link Copied!

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রী। প্রধান অতিথি তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সবার আত্মার মাগফেরাত এবং যারা অসুস্থ তাদের আশু রোগ মুক্তি কামনা করেন। তিনি আরোও বলেন, তাদের যে সর্বোচ্চ ত্যাগ জাতি তা চিরকাল মনে রাখবে। এদিন শুরুতে সকালে সরকারি নির্দেশনা মোতাবেক রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়। ড. এ আর এম মাহবুবার রহমানের সঞ্চালনায় এবং মিজানুর রহমানের দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলাম বুধবার, ১৬ই জুলাই ২০২৫ ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে বীর শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং মোনাজাত করেন। এ সময় তিনি আবু সাঈদ এর আত্মার মাগফেরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর বীরত্বপূর্ণ ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন। উপাচার্য মহোদয় উল্লেখ করেন যে, শহীদ আবু সাঈদ স্বাধীনতা ও দেশের উন্নয়নের লক্ষ্যে যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তা জাতির জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।