ঢাকাThursday , 17 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় হরিণের মাংসসহ আটক ২

Link Copied!

শরণখোলা রেঞ্জের জ্ঞান পাড়া টহলফারির বনরক্ষীরা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাবুরহাট বাজার এলাকায় ঢাকা গামী রাজিব পরিবহনে অভিযান চালিয়ে ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করে। এ সময় ২ জনকে আটক করে বনরক্ষীরা। ১৭ জুলাই ভোর সাড়ে সাতটার দিকে মঠবাড়িয়ার বাবুরহাট বাজার এলাকার থেকে মাংস সহ তাদের আটক করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, পিরিজপুর জেলার জ্ঞান পাড়া এলাকার একটি হরিণ শিকারি চক্র মাংস ঢাকায় পাচার করছে এমন গোপন সংবাদে শরণখোলা রেঞ্জের জ্ঞান পাড়া টহলবাড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামানের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল মঠবাড়িয়া উপজেলার বাবুরহাট বাজারে এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকা গামী রাজিব পরিবহন ( ঢাকা মেট্রো ব ১৫-৭৪৩১) এর বক্সে লুকিয়ে রাখা ১০ কেজি হরিণের মাংস জব্দ করে। পরে সেখান থেকে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার কচুয়া গ্রামের আব্দুস সালামের পুত্র জোনাব আলী (৪০) ও মোড়লগঞ্জ উপজেলার সন্ন্যাসী গ্রামের বারেক মিয়ার পুত্র জাকারিয়া (২৫) কে আটক করে। এ ব্যাপারে সুন্দরবন পূর্ব বিভাগীয় বাগেরহাটের বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী ও শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানার দেব বলেন, হরিণ চক্রের হোতাদের বিরুদ্ধে বন বিভাগীয় মামলা দায়ের করে বাগেরহাট কোর্টে প্রেরণ করা হবে।