ঢাকাThursday , 17 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে শহীদ দিবস উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত

Link Copied!

যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে “জুলাই শহীদ দিবস” পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের আত্মত্যাগের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেখসোনা খাতুন সভাপতিত্ব করেন। উপজেলা সমাজসেবা অফিসার রোকরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, উপজেলা কৃষি অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন , জাতীয় নাগরিক পার্টির কেশবপুরের প্রধান সমন্নয়ক সম্রাট হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিরাজুল ইসলাম। আলোচনা সভা শেষে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। পরে শহিদদের রুহের মাগফেরাত কামনা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।