ঢাকাWednesday , 16 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ১৬ জুলাই শহীদ দিবসের কর্মসূচি অনুষ্ঠিত

Link Copied!

১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাসের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন, জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন, এনপিপির জেলা সমন্বয়কারী নয়ন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্বারী মো. আব্দুল্ল্যা, তানবীরুল বারী নয়ন, শহীদ আবু সাঈদের ছেলে কামরুল ইসলাম, আহত রায়হানুল ইসলাম রিফাত, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা খুরশেদ আলম, মাসুদ রানা, মাহফুজুর রহমান, আবু হাসান ও মোকাদ্দেসুর রহমান সান সহ আরো অনেকেই। সভায় জুলাই অভ্যুত্থানে পঞ্চগড় জেলার ৫জন শহীদের পরিচয় তুলে ধরা হয়। বক্তারা বলেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ছিল আন্দোলনের মোড় ঘোরানো ঘটনা। এ ঘটনার পর আন্দোলনে নতুন মাত্রা যোগ হয় এবং অবশেষে ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেলে আন্দোলন চূড়ান্ত সফলতা পায়। দিবসটি উপলক্ষে জেলার সব সরকারি ও বেসরকারি অফিস, আদালত ও বাসভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। মসজিদগুলোতে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হয়। বক্তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে বৈষম্যহীন, ন্যায্য ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে ক্বারী মো. আব্দুল্ল্যার পরিচালনায় শহীদদের রুহের মাগফিরাত ও নতুন বাংলাদেশের উন্নয়ন কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।