ঢাকাWednesday , 16 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

Link Copied!

নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী এলাকায় গত (১৬ জুলাই) ভোরে র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানি) এবং র‌্যাব-১১ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার এজাহারভূক্ত পলাতক আসামি সোহাগ হাওলাদারকে গ্রেফতার করে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত সাব্বির ভাংগাড়ির ব্যবসা করতেন। গ্রেফতারকৃত আসামি ও অন্যান্য আসামিরা ভিকটিমের পূর্ব পরিচিত এবং ভিকটিমের সাথে এজাহারে বর্ণিত আসামিদের দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। গত ২৬ জুন রাত অনুমান ২১:৪৫ ঘটিকার সময় গ্রেফতারকৃত আসামিসহ অন্যান্য আসামিরা খুলনা জেলার রূপসা থানাধীন রাজাপুর এলাকায় ভিকটিমকে ডেকে নিয়ে গ্রেফতারকৃত ১নং আসামি হুকুমে এজাহারে বর্ণিত অন্যান্য আসামিরা ভিকটিমকে এলোপাথারি গুলি করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। উক্ত ঘটনার বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে খুলনা জেলার রূপসা থানায় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত হত্যার বিষয়টি ব্যাপক চাঞ্চল্যকর হওয়ায় হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেফতারে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি ছায়া তদন্ত অব্যাহত রাখে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।