ঢাকাWednesday , 16 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল

Link Copied!

জুলাই শহীদদের স্মরণে গতকাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনায়। বুধবার (১৬ জুলাই) বেলা ১১ টায় প্রশাসনিক ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে জুলাই শহীদদের স্মরণে মোনাজাত পরিচালনা করেন, সবুজবাগ জামে মসজিদ কমপ্লেক্সের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ নাসরুল্লাহ। তিনি জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন। উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনার ভিসি প্রফেসর কানাই লাল সরকার, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, ডীন ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ ও ডীন (অনরারি) ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্সের ফারজানা আক্তার। এ ছাড়া দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারি প্রক্টরবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে দুপর ১২ টায় নগরীর তেঁতুলতলা মোড়স্থ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনার ভবন-২ এ জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীরা জুলাই শহীদদের স্মরণে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। পরে শহীদদের স্মরণে দোয়া পরিচালনা করেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনার (সিএসই) বিভাগের লেকচারার আবু নাঈম খান। উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনার ভিসি, রেজিস্ট্রার, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. ইমজামাম-উল-হোসেন, প্রক্টর শাকিল আহমেদ, সহকারি প্রক্টরবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারিগণ।