মেহেরপুরের মুজিবনগরে একটি দেশীয় পিস্তলসহ ৩৮ রাউন্ড গুলি উদ্ধারকরেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনির আভিযানিক টিম। মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে যৌথবাহিনীর একটি টিম মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের জাকের আলীর ছেলে আলমের বাড়িতে অভিযান চালান। পরে তার বাড়ির উঠানের ধানগোলার মধ্যে থেকে একটি দেশীয় পিস্তল ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে, এসময় গৃহকর্তা আলম হোসেন বাড়িতে ছিলোনা। এ ব্যপারে আজ ময্গলবার বিকালে মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, রাতে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আসামী গ্রেফতার হয়নি। তবে আলম হোসেনের নামে অস্ত্র ও বিস্ফোরক মামলার প্রস্তুতি চলছে।

