ঢাকাTuesday , 15 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় ৫ জেলে আটক

Link Copied!

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলার চরের মানিক খালি এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় দুটি নৌকা সহ ৫ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। ১৫ জুলাই দুপুরের সময় মাছ ধরার সময় তাদের আটক করে। বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলার চর এলাকার মানিক খালি খালে মাছ ধরছে এমন গোপন সংবাদে দুবলা জেলে পল্লীর ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার নেতৃত্বে বনরক্ষীদের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে অনেকে বনের মধ্যে পালিয়ে গেলেও ৫ জনকে আটক করতে সক্ষম হয়। এরা হলেন তহিদুল শেখ, শহিদুল শেখ, আলী শেখ, ফরহাদ শেখ ও মহসিন শেখ । এদের বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলার পেড়িখালি গ্রামে বলে জানা গেছে। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা এস সি এফ রানা দেব বলেন, সুন্দরবনের মাছ ধরা নিষেধাজ্ঞা চলছে বন বিভাগের টহলকালে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট কোর্ট হাজতে প্রেরণ করা হবে।