ঢাকাTuesday , 15 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় বৃক্ষ মেলা উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত

Link Copied!

সাতক্ষীরায় বৃক্ষ মেলা উপলক্ষ্যে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ, বন ও পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সরদার শরিফুল ইসলাম, জেলা সহকারী বন সংরক্ষক প্রিয়াংকা হালদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, জেলা শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন, জেলা নার্সারি সমিতির সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, কোষাধ্যক্ষ এম এ হান্নান খানসহ পরিবেশবিদ ও গণমাধ্যমকর্মীরা। সভায় বক্তারা গাছ লাগানোর গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের প্রভাব, এবং টেকসই বন ব্যবস্থাপনার উপর আলোকপাত করেন। সভা শেষে বৃক্ষ মেলার প্রস্তুতি ও কর্মসূচি সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় আগামী ২০ আগস্ট শহীদ আঃ রাজ্জাক পার্কে ৭ দিন ব্যাপী বৃক্ষমেলার আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।