ঢাকাTuesday , 15 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে বিনামূল্যে গাছের চারা বিতরণ

Link Copied!

পরিবেশের ভারসাম্য রক্ষায় বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের পূর্ব দেলধা প্রাথমিক বিদ্যালয় ও গোপাল কেউটিল প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৫ জুলাই) অত্র ইউনিয়নের স্কুল, কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এ সময় কাকুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি স্বপন মাহমুদ, যুবদল নেতা হাবিবুর রহমান, মহিলা দল নেত্রী শাহনাজ পারভীন, সোনিয়া হামজা, নাসরিন আজাদ, রওশন আরা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, ঔষধি গাছ আমাদের শরীরের নানাবিধ উপকারে আসে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।