ঈদগাঁও থেকে বিভিন্ন অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে। গতরাতে (১৪ জুলাই) সোমবার স্থানীয় থানা পুলিশ পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মছিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুরি, ছিনতাই ও বিভিন্ন মামলার পলাতক এসব আসামিদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২জন মহিলাও রয়েছেন। গ্রেপ্তারকৃতরা সবাই উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

