রাজধানীর কাফরুল ধানাধীন উত্তর কাফরুল এলাকার স্থায়ী বাসিন্দা সরোজ ফার্নিচারের সত্ত্বাধিকারী অত্যন্ত সাদা মনের মানুষ বেলাল হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১৪ জুলাই রোজ সোমবার বিকাল আনুমানিক ৫ ঘটিকায় আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল আনুমান ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে যান। তিনি বিএনপি পরিবারের একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে কাফরুল এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানাযা শেষে নোয়াখালীতে তার নিজ জন্মস্থানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে মরহুম বেলাল হোসেনকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন কাফরুল থানা বিএনপির আহ্বায়ক সৈয়দ একরাম হোসেন বাবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আক্রানুল হক আকরাম ও যুগ্ম আহ্বায়ক জনি দেওয়ান । অপর এক শোক বার্তায় দৈনিক পাঞ্জেরী ও সাপ্তাহিক আমার জম্মভূমির ভারপ্রাপ্ত সম্পাদক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী সদস্য ও সাবেক ছাত্রনেতা তালুকদার রুমী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

