ঢাকাSaturday , 12 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচার

Link Copied!

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় ভাতিজা সাইফুল ইসলামের ছুরিকাঘাতে নিহত হয়েছেন চাচা জিয়ারুল ইসলাম (৫০)। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আহত স্ত্রী আছমা বেগম ও ছেলে ইসমাইল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ইসলাম তালুক বেলকা গ্রামের মৃত জাফর আলীর ছেলে। অভিযুক্ত সাইফুল ইসলাম একই গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে গত শুক্রবার দুপুরে জিয়ারুল ইসলামের সঙ্গে ভাতিজা সাইফুল ইসলামের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাতের বেলা জিয়ারুল ইসলামের ঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে তার শরীরে একাধিক আঘাত করে সাইফুল। এতে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান জিয়ারুল। এ সময় তাকে বাঁচাতে গেলে স্ত্রী আছমা বেগম (৪৫) ও ছেলে ইসমাইল হোসেনকে (২৩) ছুরিকাহত গুরুতর জখম করে সাইফুল। আহত দুইজনকে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক। সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ভাতিজা পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।