ঢাকাTuesday , 8 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

Link Copied!

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। মঙ্গলবার (৮ জুলাই) লেকপাড়ের স্বাধীনতা অঙ্গনে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার। এ সময় জেলা প্রশাসক বলেন, “পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে গাছ লাগানোর বিকল্প নেই। পরিবার-পরিজন নিয়ে সবাই মেলায় আসুন, গাছের সাথে পরিচিত হোন। যার যতটুকু জায়গা আছে, সেখানে অন্তত একটি গাছ লাগান।” তিনি জানান, মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রয়েছে। এ সময় অনুষ্ঠানে আগত প্রতিটি অতিথিকে বন বিভাগের পক্ষ থেকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় সরকার উপ পরিচালক হাবিবুল আলম উপ সচিব, সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম খানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী এই মেলায় পরিবেশবান্ধব চারা বিক্রি ছাড়াও সচেতনতামূলক আলোচনা ও পরিবেশ বিষয়ক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।