পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার (৮ জুলাই) টাঙ্গাইল পৌর এলাকার স্কুল, কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এ সময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিয়া চানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী শাহাদৎ আল হারুন, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম আল মামুন, সদর থানা বিএনপির তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মুক্তার হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় দলীয় নির্দেশনা মোতাবেক দেশের স্কুল কলেজসহ সব জায়গায় একযোগে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, ঔষধি গাছ আমাদের শরীরের নানাবিধ উপকারে আসে। তাই পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

