ঢাকাMonday , 7 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়া সাব রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রেশন বন্ধ, কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার

Link Copied!

ঢাকা জেলার অতি গুরুত্বপূর্ণ একটি সাব রেজিস্ট্রি অফিস সাভার উপজেলার আওতাধীন আশুলিয়া সাব রেজিস্ট্রি অফিস। সাভার উপজেলায় প্রতিবছর প্রায় ৫০-৬০ হাজার দলিল সম্পাদিত হতো। যা একজন সাব রেজিস্ট্রারের পক্ষে  সঠিকভাবে যাছাই-বাছাই করে সম্পাদন করা কঠিন হয়ে পড়ে।যে কারণে কর্মকর্তা, দলিল দাতা-গ্রহীতাদের কথা বিবেচনা করে তৎকালীন সরকার ২০১০ সালে সাভার সাব রেজিস্ট্রি অফিস থেকে আশুলিয়া সাব রেজিস্ট্রি অফিস নামে আরও একটি সাব রেজিস্ট্রি অফিস প্রতিষ্ঠা করেন। আশুলিয়া থানার ৫টি ইউনিয়ন শিমুলিয়া, ধামসোনা, পাথালিয়া, ইয়ারপুর ও আশুলিয়া নিয়ে গঠিত হয় আশুলিয়া সাব রেজিস্ট্রি অফিস। বর্তমানে গড়ে প্রতিদিন এই অফিসে একশোর বেশি দলিল সম্পাদিত হয়ে থাকে। এ বছর ২৩ মার্চ খায়রুল বাশার পাভেল আশুলিয়া সাব রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন। যোগদানের মাত্র ৫ দিনের মাথায় অসদাচরণ ও ঘুষ নেওয়ার অভিযোগ আশুলিয়া সাব-রেজিস্ট্রার মোহাম্মদ খায়রুল বাশার ভূঁইয়াকে তার এজলাস থেকে টেনেহিঁচড়ে বের করে  দেয় ছাত্র-জনতা। এর পর থেকে অফিসের কার্যক্রম চলমান থাকলেও সাব রেজিস্ট্রার ও দলিল লেখকদের মধ্যে সম্পর্কের উন্নতি না হয়ে অবনতি ঘটতে থাকে। এক পর্যায়ে জুন মাসে প্রথম দিক থেকে আবারও সাধারণ দলিল লেখক দুর্নীতি অনিয়ম ও ঘুষ নেওয়ার অভিযোগে আশুলিয়ার সাব-রেজিষ্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেলের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে আশুলিয়া দলিল লেখক কল্যাণ সমিতি ও বিক্ষুব্ধ জনতা। সর্বশেষ সোমবার (০৭ জুলাই) দুপুরে সিএমবি আশুলিয়া সড়কের আশুলিয়া সাব-রেজিষ্ট্রার অফিসের সামনে দলিল লেখক কল্যাণ সমিতির ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।
এ সময় আশুলিয়ার বিভিন্ন এলাকার শতশত মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে উক্ত মানববন্ধন কর্মসুচিতে যোগদান করেন।  ২১ দিনের ধরে চলমান আন্দোলনের ফলে সাব-রেজিষ্ট্রি অফিসে বন্ধ রয়েছে জমি ক্রয় বিক্রয় রেজিস্ট্রেশন কার্যক্রম। যার ফলে আশুলিয়া সাব রেজিষ্ট্রি অফিসে বিরাজ করছে অচলাবস্থা।যে কারণে জমি ক্রেতা ও বিক্রেতারা পড়েছে চরম দুর্ভোগে।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এ সময় আশুলিয়া সাব-রেজিষ্ট্রার দলিল লেখক কল্যাণ সমিতির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, সম্প্রতি আশুলিয়ার সাব রেজিষ্ট্রার খায়রুল বাশার ভুঁইয়া পাভেল যোগদান করার পর থেকে ঘুষ অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। টাকা ছাড়া তিনি কোন জমি ক্রয় বিক্রয়ের দলিলে স্বাক্ষর করেন না। এ
কারণে ঘুষখোর সাব রেজিষ্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেলের পদত্যাগের দাবিতে ১৭ জুন থেকে পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি শুরু করেন। এতে করে দলিল লেখক কল্যাণ সমিতির আন্দোলনের কারণে সাব রেজিষ্ট্রি অফিসে অচলাবস্থা দেখা দিয়েছে। যার ফলে দলিল সম্পাদিত না হওয়ায় সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। বিরাজমান সঙ্কট থেকে উত্তরণের জন্য ভুক্তভোগীরা তার পদত্যাগ দাবি করেন। তিনি পদত্যাগ না করলে রাস্তা অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
এদিকে এসব অভিযোগ অস্বীকার করে আশুলিয়া সাব-রেজিষ্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাভেল বলেন, আমি কারও কথায় পদত্যাগ করবো না । এছাড়াও তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।
ভুক্তভোগীরা সঙ্কট সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে।