ঢাকাMonday , 7 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৫০১

Link Copied!

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১০১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৪৮৩ জন । সোমবার (৭ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ঘটনায় গ্রেপ্তার ৪৮৩ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১৫০১ জনকে। অভিযানে উদ্ধার করা হয়েছে– দুটি দেশীয় একনলা বন্দুক, তিনটি বিদেশি পিস্তল, ১৪ রাউন্ড পিস্তলের গুলি, ৩১০০ রাউন্ড রাইফেলের পুরাতন গুলি, একটি ম্যাগাজিন, একটি বার্মিজ চাকু ও একটি চাকু।