ঢাকাMonday , 7 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিমলায় বালু উত্তোলনের ২ মেশিন জব্দ

Link Copied!

নীলফামারীর ডিমলায় দুই দিনের ব্যবধানে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুটি বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন জব্দ ও বালু বহনে জড়িত একটি ট্রাক্টর (ট্রলি) মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। জানা যায়, গত শনিবার দুপুরে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি মৌজায় অবৈধভাবে বালু উত্তোলন করায় উপজেলা প্রশাসনের নির্দেশে একটি মেশিন জব্দ করা হয়। অপরদিকে গত শুক্রবার শেষ বিকেলে উপজেলার নাউতারা ইউনিয়নের ভাটিয়া পাড়া এলাকায় নাউতারা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মেশিন জব্দ করা হয় ও বালু পরিবহনে জড়িত একটি ট্রাক্টরকে বালুমহাল ও মাটি ব‍্যব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা-নির্বাহী ম‍্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি)-নির্বাহী ম‍্যাজিস্ট্রেট ফারজানা আখতার।এতে সহযোগিতা করেন ডিমলা থানা পুলিশ। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছেন।