জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ‘ধর্ষণ চেষ্টার মিথ্যা’ অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। রবিবার (৬ জুলাই) দুপুরে সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আব্দুস ছালাম। আব্দুস ছালাম উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডিগ্রীবন্দ গ্রামের মৃত হাসমত আলীর ছেলে। সংবাদ সংম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী আঃ ছালাম অভিযোগ করে বলেন, উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডিগ্রীবন্দ গ্রামের প্রতিবেশী আব্দুল হামেদ মিয়ায় ছেলে মিন্টু মিয়ার সাথে আমার দীর্ঘদিন ধরে বসতবাড়ীর জমি নিয়ে বিরোধ চলছিলো। বিরোধকৃত জমি নিয়ে গত (১০ জুলাই) আঃ আলিম মাস্টারের সভাপতিত্বে স্থানীয় ভাবে শালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয়দের উপস্থিতিতে সরকারি আমিন দিয়ে জমি মাপামাপি করা হয়। পরিমাপে শালিশ বৈঠকে মিন্টু মিয়ার দখল হতে ১ শতাংশ জায়গা আমি পাই। পরবর্তীতে শালিশ অপেক্ষা করে জমিতে বিরোধ সৃষ্টি করেন মিন্টু মিয়া। আমাকে ফাঁসানোর জন্য মিন্টু মিয়ার বোন মোছা. বীণা বেগমকে বাদী বানিয়ে সরিষাবাড়ী থানায় একটি ধর্ষণ চেষ্টার মিথ্যা অভিযোগ করেন। অভিযোগে লেখা হয়েছে, ‘গত ২৭ জুন সকালে চুলকানির ঔষধের কথা বলে গোপনীয় ঔষধ খাইয়ে মিন্টু মিয়ার বোন বীণা বেগমকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। এর প্রতিকার চেয়ে প্রতিবাদ জানান ভুক্তভোগী ও তার পরিবারের লোকজন। এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মোঃ রাশেদুল হাসান রাশেদ বলেন, ‘এমন ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

