তরুণ রাজনীতিক, মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, গাংনী পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ইনসারুল হক ইন্সু (৪৮) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার স্ত্রী, এক ছেলে এক মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও অসংখ্য রাজনৈতিক যোদ্ধা রয়েছেন। ইনসারুল হক ইন্সু গাংনী পৌর শহরের বিশ্বাসপাড়া এলাকার আব্দুল করিম মালিথার ছেলে। রবিবার দিবাগত রাত ২ টার দিকে সোমবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দুল হক জানান, ইনসারুল হক ইন্সু বেশ কিছুদিন যাবৎ খাদ্য নালিতে জটিলতা কারনে ঢাকার পান্থ পথে অবস্থিত বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার খাদ্য নালি শুকিয়ে গেছিলো। কয়েকদিন যাবৎ হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। প্রেসর নিম্নহামী থাকায় তাকে অস্ত্র পাচার করা যাচ্ছিল না। হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেন। কিন্ত রাত দুইটার দিকে মারা যান তিনি। এদিকে ইনসারুল হক ইন্সুর মৃত্যুতে শোক জানিয়েছেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও মেহেরপুর -১ আসনের এমপি মাসুদ অরুন, সাবেক সাধারণ সম্পাদক ও মেহেরপুর-২ আসনের এমপি আমজাদ হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য সচীব অ্যাডভোকেট কামরুল হাসান, গাংনী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান নেতৃবৃন্দ। ইনসারুল হক ইন্সুর ভাই বিএনপির অপর নেতা ইনামুল হক জানান, সোমবার বিকাল ৩ টার সময় গাংনী হাইস্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে গাংনী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।

