ঢাকাSaturday , 5 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার
বাধা দেওয়ায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলার

Link Copied!

মোংলা উপজেলার চিলা ইউনিয়নে সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ধরায় নিষেধ করায় বিএনপি নেতার ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে চিলা ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ মো.বাবুল হাওলাদারসহ অন্তত ৪ জন গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৪ জুলাই) বিকেলে চিলা ইউনিয়নের বৌদ্ধমারী বাজারে এক চায়ের দোকানে বসে সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকার না করতে নিষেধ করেন ইলিয়াস জমাদ্দার। এ নিয়ে তার সঙ্গে স্থানীয় কাদের জমাদ্দারের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। খবর পেয়ে শালিস করতে গেলে মোঃ বাবুল হাওলাদারসহ আরও তিনজনের ওপর অতর্কিত হামলা চালায় কাদের জমাদ্দার, আলামিন জমাদ্দার, মামুন জমাদ্দার, জাহিদ বেপারীসহ একদল সন্ত্রাসী। তারা চাইনিজ কুড়াল ও লোহার রড দিয়ে পিটিয়ে সবাইকে গুরুতর জখম করে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে মোঃ বাবুল হাওলাদার, মোঃ ইলিয়াস জমাদ্দার ও মো. জ্যাকির মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার পর স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং হামলাকারীদের দ্রুত বিচারের আশ্বাস দেন। এ বিষয়ে মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান এ ঘটনার বিষয়ে মামলা নেওয়া হয়েছে, আসামি একজন গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে,বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।