ঢাকাSaturday , 5 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় যুবক নিহত

Link Copied!

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের ৭৫নং রেলগেট সংলগ্ন এলাকায় শনিবার দুপুর ১২টার দিকে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় রাজু মিয়া নামে এক রিক্সা চালক নিহত হয়েছেন। তিনি ওই ইউনিয়নের চাপাদহ পাঁচজুম্মা গ্রামের মফিজল হকের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২টার দিকে রাজু মিয়া গাইবান্ধা থেকে রিক্সা চালিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি ৭৫নং রেলগেট এলাকায় পৌঁছিলে রেলগেটের পাশে দোকান থেকে সিঙ্গারা কিনে রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত: দোলন চাপা ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এসময় তিনি মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।