ঢাকাSaturday , 5 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে রথযাত্রা উৎসব সমাপ্ত

Link Copied!

উল্টো রথটানের মধ্যদিয়ে টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ির আয়োজনে শনিবার (৫ জুলাই) সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রার নয়দিন ব্যাপী উৎসব সমাপ্ত হয়েছে। সকালে টায় শ্রী শ্রী বড় কালীবাড়ি প্রাঙ্গণে পুজা অর্চনা অনুষ্ঠিত হয়। পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উল্টো রথটান অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বী সকল বয়সী নারী-পুরুষ ধর্মীয় রীতিনীতি মেনে আনন্দসহকারে উল্টো রথটানে অংশ নেন। উল্টো রথযাত্রা উপলক্ষে কালীবাড়ি প্রাঙ্গণে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। গত ২৭ জুন শুক্রবার শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রার নয়দিন ব্যাপী উৎসব শুরু হয়।