গাংনী উপজেলার পোড়াপাড়া-জুগিন্দা সড়কে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে একটি ওয়ান স্যুটারগান উদ্ধার করেছে। শনিবার ভোররাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পোড়াপাড়া- জুগিন্দা রাস্তার মাঝখানে একটি ইপিলইপিল বাগানে অভিযান চালিয়ে ওয়ান শুটার গানটি উদ্ধার করা হয়। ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সদস্যরা এবং গাংনী থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর রাব্বির ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল যৌথভাবে এই অভিযান পরিচালনা গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করে জানান, নিয়মিত একটি টহল দল পোড়াপাড়া জঁগিন্দা সড়কে টহল দেওয়ার সময় অজ্ঞাত কিছু লোক সেনাবাহিনীর টিমকে দৌড়ে পালিয়ে যায়। পরে সেখানে পরিত্যাক্ত অবস্থায় দেশীয় তৈরী ওয়ান স্যুটারগানটি উদ্ধার করে। উদ্ধার হওয়া অস্ত্রটি গাংনী থানায় জমা দেওয়া হয়েছে বলে সেনাবাহীনি গাংনী ক্যাম্প সুত্র জানায়।

