ঢাকাThursday , 3 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ১০ বাংলাদেশি আটক

Link Copied!

অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে তিনজন নারী ও চারজন শিশু। এছাড়া পৃথক মাদকবিরোধী অভিযানে ১৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন নড়াইলের কালিয়া থানার সিলিমপুর গ্রামের সুনীল সরকারের ছেলে সঞ্জয় সরকার (৪২), গোপালগঞ্জের নিজামকান্দি গ্রামের উষাকান্ত বিশ্বাসের ছেলে শান্তি রাম বিশ্বাস (২৮) এবং একই থানার রাহুথড় গ্রামের স্বপন বিশ্বাসের ছেলে উজ্জল বিশ্বাস (৪০)। বিজিবি জানিয়েছে, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন খোসালপুর, কুসুমপুর ও শ্রীনাথপুর বিওপির পৃথক অভিযানে ১০ জনকে আটক করা হয়। আটক বাংলাদেশি নাগরিকেরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তাদের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া মাধবখালী, যাদবপুর ও রাজাপুর বিওপির পৃথক মাদকবিরোধী অভিযানে মোট ১৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।