ঢাকাThursday , 3 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

Link Copied!

সুনামগঞ্জের শাল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার মির্জাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলো, আকিব মিয়া (৬) ও তানভীর হোসেন (৫)। আকিব উপজেলার সীমেরকান্দা গ্রামের সিরাজ মিয়ার ছেলে ও তানভীর ওই গ্রামের কবির হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার সীমেরকান্দা গ্রাম থেকে সিরাজ মিয়ার ছেলে আকিব মিয়া মির্জাকান্দা গ্রামে বেড়াতে আসে। পরে ওই গ্রামের কবির হোসেনের ছেলে তানভীর হোসেনের সঙ্গে তারা বাড়ির প্রাঙ্গণে খেলাধুলা করে। কোনো এক ফাঁকে তারা বাড়ির পাশের পুকুরের পড়ে যায়। দীর্ঘক্ষণ পর তারা পুকুরে ভেসে ওঠে। পরে তাদের উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাজীব বিশ্বাস বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।