ঢাকাTuesday , 1 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে নারীর মরদেহ উদ্ধার

Link Copied!

মাদারীপুর সদর উপজেলার রাস্তি এলাকায় রশিদ গৌড়ার ইটভাটা সংলগ্ন আড়িয়াল খাঁ নদ থেকে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) দুপুর আনুমানিক দুইটার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নদীতে ভেসে আসা একটি বস্তার ভিতরে অজ্ঞাত পরিচয়ে এক নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে এবং এ বিষয় তদন্ত শুরু হয়েছে। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।