ঢাকাTuesday , 1 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বনের ভেতরে সীসা কারখানা, গুঁড়িয়ে দিলো প্রশাসন

Link Copied!

টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ দুই সীসা তৈরির কারখানা গুঁড়েয় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১ জুলাই) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের নেতৃত্বে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের কামালপুর এলাকায় এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ বলেন, গজারি বনের ভেতরে চক্রটি দুটি কারখানা স্থাপন করে। সেখানে পুরাতন ব্যাটারী আগুনে পুড়িয়ে সীসা তৈরি ও বিক্রি করে আসছিল। যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ও হুমকি স্বরুপ। এলাকাবাসী বিষয়টি প্রশাসনকে জানালে অভিযান চালিয়ে সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানকালে টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সঞ্জীব কুমার ঘোষ ও পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর, সেনা সদস্য, ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।