ঢাকাSunday , 29 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার সড়ক দুর্ঘটনায় নিহত-১

Link Copied!

পর্যটন নগরী কক্সবাজারের পাহাড় আর সাগরের বুক চিরে বয়ে যাওয়া নৈসর্গিক সৌন্দর্যের টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে সিএনজি-মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। আইডি কার্ড সুত্রে নিহত মোটরসাইকেল আরোহী পেকুয়া উপজেলার মগনামা সাইটপাড়া গ্রামের করিয়ারদিয়া এলাকার বাসিন্দা আবুল ফয়েজের পুত্র মোহাম্মদ পারভেজ মোশাররফ বলে জানা গেছে। রবিবার (২৯ জুন) সকালে টেকনাফ বাহারছড়া মাথাভাঙা এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। এই রিপোর্ট লিখা পর্যন্ত আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানান স্থানীয়রা।