ঢাকাSunday , 29 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে ইউপি সদস্যের বাড়িতে বোমা বিস্ফোরণ

Link Copied!

মাদারীপুরের কালকিনিতে জাকির ফকির নামে এক ইউপি সদস্যের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২৯ জুন) দুপুরে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চর আলীমাবাদ গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার কয়ারিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও আওয়ামী লীগ সমর্থক জাকির ফকিরের রান্না ঘর থেকে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘরে কেউ ছিলেন না। এছাড়াও এ ঘটনায় কেউ আহতও হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হয় মজুদ করে রাখা বোমা থেকে ই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় মো. আমির হোসেন ফকিরসহ বেশ কয়েকজন জানান, দুপুরে পর পর বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের শব্দ পাই। তখন ঘটনাস্থলে গিয়ে দেখি ইউপি সদস্য জাকির ফকিরের রানা ঘরে একটি ব্যাগের মধ্যে রাখা বোমা বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় এখন এলাকায় সাধারণ জনগণের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। ব্যাপারটি আমরা জানা চেষ্টা করছি। তবে এ ঘটনার বিষয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।