ঢাকাSaturday , 28 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্ষেতলালে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণমিছিল

Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় লিফলেট বিতরণ ও বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

গণমিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। মিছিলটি ক্ষেতলালের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পথচারীদের মাঝে ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন: জয়পুরহাট জেলা বিএনপির সদস্য লেবু ইসলাম অ্যাডভোকেট হারুনুর রশীদ হারুন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী ফোরাম অ্যাডভোকেট রুহুল আমিন ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি আব্দুস সবুর, মামুনুর রশিদ সরকার, তৌফিকুল ইসলাম মাস্টার, মোজাফফর হোসেন তালুকদার জেলা ও উপজেলা বিএনপির সাবেক সদস্য নুরজাহান হ্যাপি, জেলা মহিলা দলের সাবেক সদস্য রাইসুল আলম রিপন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মৃধা খুশি চৌধুরী ও ওয়াহেদুজ্জামান বাবু ক্ষেতলাল পৌর বিএনপির নেতা সাহিন, যবদল বুলবুল সেচ্ছাসেবক দল ও যুবদলসহ বিএনপি’র সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ৷

নেতারা বলেন, ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে একটি সত্যিকারের গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে। তাঁরা দেশবাসীকে এই রূপরেখা সম্বন্ধে জানার ও এতে সমর্থন জানানোর আহ্বান জানান।