ঢাকাThursday , 26 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

বাগেরহাটের শরণখোলার খোন্তাকাটা ইউনিয়নের জমির সক্ষমতা ও ফসলের উপযোগিতা প্রচার সম্পর্কিত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন সকাল ১০ টায় সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ডেভলপমেন্ট (সিডিডি) এর আয়োজনে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় মিলনায়তনে কৃষি কর্মকর্তাদের দেবব্রত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সিডিডির প্রকল্প ব্যবস্থাপক সরোয়ার জাহান খান প্রকল্পের উদ্দেশ্য ও স্থানীয় কৃষকদের জমির সক্ষমতা, ফসলের উপযোগিতা, জমির বৈশিষ্ট্য এবং কোন ফসল কোন জমিতে ভাল জন্মাতে পারে, সে বিষয়ে আলোচনা করেন। উক্ত কর্মশালায় জমির উর্বরতা পরীক্ষা এবং মাটি পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন সহকারী কৃষি কর্মকর্তা আবুল হাসান। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমতিয়াজ উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ মালেক রেজা, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান, সাংবাদিক নইন আবু নাঈম তালুকদার ও রাজিব হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, কৃষকদের উন্নত চাষাবাদ পদ্ধতি গ্রহণে উৎসাহিত করে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক।