“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার যশোরের কেশবপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি, গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে বিশ্ব পরিবেশ দিবসের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের সভাপতিত্বে ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, কেশবপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা খাতুন প্রমূখ। আলোচনা সভা শেষে মানুষের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিবরণ করা হয়।

