ঢাকাWednesday , 25 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আক্কেলপুরে ওসি মাসুদ রানা এখন এসআই

Link Copied!

জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘুষ ও দুর্নীতির অভিযোগে দায়েরকৃত বিভাগীয় মামলায় দণ্ডিত হয়ে পদাবনতি পেয়েছেন। পুলিশ বিভাগের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, তাকে ইন্সপেক্টর পদ থেকে অবনমিত করে আগামী ৩ বছরের জন্য উপপরিদর্শক (এসআই) পদে নিয়োগ দেওয়া হয়েছে। জানা যায়, ২০১৮ সালে রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় কর্মরত থাকা অবস্থায় রংপুরের পীরগঞ্জ থানার একটি হত্যা মামলায় ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের হয়। দীর্ঘ তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এর আগে মাসুদ রানা ২০২৩ সালের ২০ জুলাই আক্কেলপুর থানায় ওসি (তদন্ত) হিসেবে যোগ দেন এবং ২০২৫ সালের ৮ মার্চ থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে জানান, বিভাগীয় মামলার ভিত্তিতে মাসুদ রানার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে থানার দায়িত্ব থেকেও প্রত্যাহার করা হয়েছে।