ঢাকাTuesday , 24 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে মায়ের অভিযোগে ছেলেকে কারাদণ্ড

Link Copied!

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মায়ের অভিযোগের ভিত্তিতে এক মাদকাসক্ত ছেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে উপজেলার বক্সীপাড়া মহল্লায় অভিযান চালিয়ে জাহিদ হোসেন নামের ওই যুবককে আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত জাহিদ হোসেন বক্সীপাড়া মহল্লার মো. জহুরুল ইসলামের ছেলে। ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত জানান, জাহিদ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে কোনো কাজকর্ম করে না এবং প্রায় সময় মাদক কেনার টাকার জন্য তার মাকে শারীরিকভাবে নির্যাতন করত। নিরুপায় হয়ে মা ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে জাহিদ নিজেও তার অপরাধ স্বীকার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।