ঢাকাTuesday , 24 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করায় জরিমানা

Link Copied!

যশোরের কেশবপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদিত কাগজ পত্র ছাড়াই ভুয়া বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশনকে (পিটিএফ) এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর শহরের মাইকেল মোড়ে প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) নামে একটি প্রতিষ্ঠানের সামনে বিভিন্ন কোর্সের ভর্তি বিজ্ঞাপন দিয়ে সাইনবোর্ড লাগানো রয়েছে। এসব কোর্সের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কোন অনুমোদন নেই। ওই ভুয়া বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এর সত্যতা পান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ কে আজাদ ইকতিয়ারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৪ ধারা অনুযায়ী এক লাখ লাখ জরিমানা করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, ওই প্রতিষ্ঠানের শুধুমাত্র পল্লী চিকিৎসক কোর্সের অনুমোদন রয়েছে। কিন্তু তারা প্রতিষ্ঠানের সামনে সাইনবোর্ডে বিভিন্ন কোর্সের ভর্তির ভুয়া বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।