ঢাকাMonday , 23 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুর-চুকনগর সড়ক ভেঙে খানাখন্দ

Link Copied!

১শ ৬৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত যশোর-কেশবপুর-চুকনগর সড়ক ২ বছর না যেতেই বিভিন্ন স্থানে ভেঙেচুরে দেবে গেছে। অতি দ্রুত সংস্কারের ব্যবস্থা করা না হলে যান চলাচলের অযোগ্য হয়ে পড়বে বলে আশঙ্কা করছে সচেতন মহল। ব্যাপক অনিয়ম, নয় ছয়ের মধ্যে একনেকে পাশ করা নকশা কাট-ছাট করে যশোরের মোজাহার ইন্টারপ্রাইজের সংস্কার করা রাস্তা জামানাতের টাকা উঠানোর সাথে সাথে ভেঙ্গে খানা খন্দোকে ভরে গেছে, বৃষ্টির মৌসুমে অবস্থা আরো ভয়াবহ হতে পারে। বিশেষ করে কেশবপুর, মনিরামপুর শহরের মধ্যে ও কেশবপুর থেকে চুকনগর মুখী সড়কে বড় বড় গর্ত ভারি যান চলাচলে দূর্ভোগ পোহাতে হচ্ছে। যশোরের রাজার হাট থেকে খুলনার চুকনগর পর্যন্ত ৩৮কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ নিম্নমানের হওয়ায় বিটুমিন উঠে গর্ত হয়ে পানি জমে থাকছে। বিশেষ করে কেশবপুর ও মনিরামপুর পৌর শহরের মধ্য দিয়ে যাওয়া অংশের অবস্থা সবথেকে খারাপ। কংক্রিট এর ঢালাই উঠে বড় বড় গর্তে সৃষ্টি হয়েছে। সড়ক ও জনপদ বিভাগ নামে মাত্র মেরামত করলেও একদিন না যেতেই পূর্বে অবস্থায় ফিরে আসে। এছাড়া নেই পর্যাপ্ত গাইড ওয়াল বা রাস্তার সীমানা মার্কিং রঙ্গিন খুঁটি। একনেকের পাশ হওয়া রাস্তায় চুকনগর অংশে ওয়াচ টাওয়ার এবং গোল চক্করের ব্যবস্থা থাকলেও সেই অর্থ কাটছাঁট করে নকশা থেকে উঠিয়ে দেয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। কেশবপুর শহরের ট্রাক চালক শরিফুল ইসলাম বলেন, সড়কের ভাঙ্গাচুরার কারণে ট্রাকে ব্যাপক ড্যামারেজ খরচ বৃদ্ধি পেয়েছে। একই অভিযোগ করেন মনিরামপুর শহরের সুজনের সভাপতি অধ্যক্ষ আব্বাস উদ্দিন। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে ভুক্তভোগীরা উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।