ঢাকাMonday , 23 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে লাশ উদ্বার

Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক বৃদ্ধ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মৃত বৃদ্ধ ব্যক্তির নাম মোঃ ইউসুফ আলী(৬৫) তিনি উপজেলার দত্তপাড়া গ্রামের খোরশেদ আলীর ছেলে। সোমবার (২৩ জুন) সকালে ঈশ্বরগঞ্জ পৌরসভা অফিসের বিপরীত পাশে রেললাইনের পাশ থেকে ইউসুফ আলীর মরদেহ উদ্ধার করা হয়। উনার বাড়ি পৌরসভার দত্তপাড়া গ্রামে। এলাকাবাসীর ধারণা ট্রেনের ধাক্কায় উনার মৃত্যু হতে পারে। রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকা অবস্থায় ইউসুফ আলীর দাঁতগুলো ভাঙা এবং মুখ রক্তাক্ত দেখা যায়। এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ ওবায়দুর রহমান বলেন, ‘লাশের পাশে কচুর লতি পড়ে থাকতে দেখা যায়। ইউসুফ আলীর পরিবারের দেওয়া তথ্যমতে তিনি কচুর লতি তুলে প্রায়ই বাজারে বিক্রি করতেন। এখানে কচুর লতি তোলার সময় ট্রেনের ধাক্কায় হয়তো উনার মৃত্যু হয়ে থাকতে পারে। এটি জিআরপি’র (গভ.রেলওয়ে পুলিশ) বিষয়। তারা এসে ব্যবস্থা নিবে, আমরা শুধু তাদেরকে সহযোগিতা করবো’।