ঢাকাSunday , 22 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে তিন দিনব্যাপী আম মেলা শুরু

Link Copied!

রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় মেহেরপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী আম মেলা। রবিবার সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সামছুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির উপ-পরিচালক হাফিজুল ইসলাম এবং সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল রহিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত উপ-পরিচালক শায়খুল ইসলাম। উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম ও চায়না পারভিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বক্তারা বলেন, “রপ্তানিযোগ্য ও বিষমুক্ত আম উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করতে এই মেলার আয়োজন করা হয়েছে। এতে কৃষকের আয় বাড়বে এবং দেশের আমের আন্তর্জাতিক চাহিদাও বৃদ্ধি পাবে।” মেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত আমচাষিরা উন্নত জাতের আম প্রদর্শন করছেন। আগামী তিন দিন মেলায় থাকবে আম প্রদর্শনী, বিক্রয় ও কৃষি প্রযুক্তি বিষয়ক পরামর্শ সেবা।