বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির আহ্বায়ক মনোনীত হয়েছেন শ্রমিকদল নেতা সরদার লিয়াকত আলী। শনিবার (২১ জুন) সকাল ১০ ঘটিকায় শহরের অভিজাত রেস্টুরেন্ট ক্যাসেল আশারা মিলনায়তনে মালিক সমিতির সকল সদস্যগণের উপস্থিতিতে এবং তাদের মতামতের ভিত্তিতে বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক সরদার লিয়াকত আলীকে মালিক সমিতির আহ্বায়ক ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটিতে সদস্য সচিব হিসেবে শহিদুল ইসলাম, সদস্য শাহজাহান মিনা, মোহাম্মদ জিয়াউদ্দিন এবং আবুল কালাম আজাদের নাম ঘোষণা করা হয়। এ সময় ৩ সদস্য বিশিষ্ট একটি নিরপেক্ষ নির্বাচন কমিটি ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটিতে চেয়ারম্যান হিসেবে রয়েছেন অ্যাডভোকেট শেখ নুরুল ইসলাম, সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট শেখ শহিদুল ইসলাম (নিপ্পন) এবং এ্যাডভোকেট শেখ শহিদুল ইসলাম। সভার সিদ্ধান্ত মোতাবেক ২ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সকল তথ্য বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সদস্য সচিব শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে।

