উৎসব মুখর পরিবেশে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দিনব্যাপি দুটি অধিবেশনে গোটাপাড়া ইউনিয়ন পরিষদে এই সম্মেলন হয়।
সকালে সম্মেলনে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এমএ সালাম, যুগ্ন আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, সৈয়দ নাসির আহমেদ মালেক শাহেদ আলী রবি, ডাক্তার আব্দুর রহমান, ফকির তারিকুল ইসলাম, সর্দার লিয়াকত আলি, জাহিদুল ইসলাম শান্ত, শেখ হারুন, সাহিদা আক্তার, তালুকদার শহিদুল ইসলাম স্বপন, আবুল কালাম আজাদ, এডভোকেট নুরুল ইসলাম সহ বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দ্বি বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ইউনিয়ণ বিএনপির নেতৃত্ব নির্বাচনে প্রত্যক্ষ ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫টি পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। পদগুলো হচ্ছে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ন সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ৪৫৯ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে ২৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ বাশারাত হাওলাদার। তার নিকটতম প্রার্থী শেখ জালাল উদ্দিন পেয়েছেন ১৭২ ভোট। ১৮৬ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোশারেফ হোসেন, তার নিকটতম প্রতিদ্বন্দী পেয়েছেন আরজুল ইসলাম পেয়েছেন ১০৪ ভোট।
১৪১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন হাফিজুল খান, তার নিকট তম প্রতিদ্বন্দী শেখ মোঃ কামাল পেয়েচেন ১২১ ভোট। যুগ্ন সাধারণ সম্পাদক ১৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শামীম হোসেন ঈমান, তার নিকটতম প্রতিদ্বন্দী পেয়েছেন কামাল হোসেন পেয়েছেন ১৩৪ ভোট। ১২৭ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হেমায়েত হোসেন হিমু, তার নিকট তম প্রতিদ্বন্দী জাকির তরফদার পেয়েছেন ১১৭ ভোট।

