ঢাকাThursday , 19 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিমলায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Link Copied!

নীলফামারীর ডিমলা উপজেলা সদরের বিজয় চত্ত্বর মোড়ে প্রধান সড়কের দু’পাশ ও ড্রেন দখলে নিয়ে সড়ক সংকুচিত করে যান চলাচল-পথচারী মানুষের বিঘ্ন সৃষ্টি করায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একি সময় হেলমেট পরিধান না করায়, ড্রাইভিং লাইসেন্স না থাকায় এক মোটরসাইকেল চালক ও উন্মুক্ত ভাবে বালু বহন করায় একটি ট্রাক্টর মালিককে সহ মোট ১৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। বুধবার (১৮ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা-নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি)-নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার। এ সময় সড়কের দু’পাশ ও পাকা ড্রেন থেকে ব্যবসায়ীদের মালামাল সরিয়ে দিয়ে পরবর্তীতে পুনরায় দখলের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দেয়া হয়। এসব জরিমানার মধ্যে জমজম রেস্তোরাঁকে ৫ হাজার, মিঠুন ষ্টোরকে ৩ হাজার, থ্রি স্টার রেষ্টুরেন্টকে ২ হাজার, শাকিল ট্রেডার্সকে ১ হাজার, মোসাদ্দেক পান ষ্টোরকে ৫ শত টাকা, এক মোটরসাইকেল চালককে ১ হাজার ও এক ট্রাক্টর মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন ডিমলা থানা পুলিশ। এদিকে প্রশাসনের এ ধরণের অভিযানকে ধন্যবাদ জানিয়ে স্থানীয়রা জানান, সড়কের দু’পাশে ও ড্রেনের স্লাপ দখলে নেয়ায় সড়ক সংকুচিত হয়ে প্রায় তীব্র যানজট সৃষ্টি হয়।এতে জনসাধারণ চরম ভোগান্তিতে পরেন। তাই তারা এ ধরণের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।