ঢাকাThursday , 19 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে মসজিদে সচেতনতামূলক বক্তব্য প্রদানের নির্দেশনা

Link Copied!

কুড়িগ্রাম জেলার সকল মসজিদে ওয়াক্তিয়া নামাজের আগে-পরে এবং জুম্মার প্রাক-খুতবায় ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সচেতনতামূলক বক্তব্য প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে । ইসলামিক ফাউন্ডেশন, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবদুর রাজ্জাক রনি গত ১৯ জুন স্বাক্ষরিত একপত্রের মাধ্যমে জেলার সকল মসজিদের খতীব/ ইমাম সভাপতি/ সেক্রেটারী -জামে মসজিদ কমিটির কাছে সচেতনতামূলক বক্তব্য প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে। উক্ত লিখিত পত্রের মাধ্যমে আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু জ্বরের প্রবনতা বৃদ্ধি পাওয়ায় মৃত্যুর ঝুঁকি থেকে রক্ষা পেতে এডিস মশার বিস্তার রোধে সচেতন করার জন্য সর্বসাধারনকে অবহিত করতে অনুরোধ করা হয়েছে। পরিবেশের জন্য ক্ষতিকর ও রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ইউক্লিপটাস ও আকাশমনি গাছের বিক্রি, রোপন বন্ধ ঘোষনা করা হয়েছে। তাই পরিবেশ বান্ধব গাছ বেশি লাগানোর জন্য সর্বসাধারনকে অবহিত করা হয়েছে। করোনার নতুন ভেরিয়েন্ট ভাইরাসের লক্ষনের প্রকাশে মানবদেহের বিভিন্ন ধরনের শারিরিক সমস্যা ও মৃত্যু হার বৃদ্ধির সম্ভাবনা দেখা দেয়ায় নতুনভাবে সর্বসাধারণকে সতর্ক থাকতে অনুরোধসহ স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধ করা হয়েছে । ২০ জুন শুক্রবার কুড়িগ্রাম জেলার ও উপজেলার সকল মসজিদে জুম্মার প্রাক-খুতবায় উপরোক্ত বিষয়সহ সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং পবিত্র কোরআন ও হাদিসের শিক্ষা ও করণীয় সম্পর্কে দেশের প্রতিটি মসজিদে বার্তা গুলো ব্যাপকভাবে প্রচারের ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে ।