ঢাকাWednesday , 18 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে যুবদলকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

Link Copied!

যশোরের কেশবপুরে পাওনা টাকা চাওয়ায় মনিরুল ইসলাম নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার সরসকাঠি বাজারে এ হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চিংড়া ফাঁড়ির ইনচার্জ এসআই শামীম হোসেন। স্থানীয়দের বরাত দিয়ে এসআই জানান, নিহত মনিরুল ইসলাম বিকেলে সরসকাঠি বাজারে চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা রড, লাঠি নিয়ে মনিরুলের ওপর হামলা চালায়। এতে মনিরুল ছাড়াও কাশেম গাজী, জাকির হোসেন ও মিজানুর রহমান আহত হন। তাদেরকে উদ্ধার করে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। মনিরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সবুজ, লিটন ও সালাউদ্দিন নামে তিন যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আরো যারা জড়িত রয়েছে তাদের আটকে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।