পর্যটন নগরী কক্সবাজারের (চকরিয়া-পেকুয়া) আসনের আ’লীগের সাবেক সংসদ সদস্য জাফর আলমের হত্যাসহ সাতটি মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আল্লামা সাঈদীর গায়েবানা জানাজা শেষে ফেরার পথে জামায়াত কর্মী হত্যা ও ২০১৮ সালের নির্বাচনে সংগঠিত ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক আইনসহ পৃথক ৭টি মামলায় বুধবার (১৮ জুন) সকালে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে শুনানি শেষে উক্ত আদেশ দেন বিচারক। আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন এপিপি গোলাম সারোয়ার।
এর আগে ভোরেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাবেক এই সংসদ সদস্যকে কক্সবাজার কেন্দ্রীয় কারাগার থেকে চকরিয়া আদালতে হাজির করা হয়।

