ঢাকাTuesday , 17 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে নারী মৎস্য উদ্যোক্তার সাংবাদিক সম্মেলন

Link Copied!

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় শাহাজান আলী ও আসলাম নামে দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা ও হুমকির অভিযোগ তুলে আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন এক নারী মৎস্য উদ্যোক্তা। ১৭ জুন (মঙ্গলবার) দুপুর ১২টায় ক্ষেতলাল প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন ভুক্তভোগী মোছাঃ নাছিমা খাতুন (স্বামী: শারফুল ইসলাম), গ্রাম: রাণীপুকুর, রামপুরা। নাছিমা খাতুন জানান, কুনিয়াপাড়া গ্রামের শাহাজান আলী ও আসলামের কাছ থেকে দীর্ঘদিন ধরে একটি সরকারি খাস পুকুর সাব-লিজে নিয়ে মাছ চাষ করে আসছেন। তবে চলতি আষাঢ় মাসে মেয়াদ শেষ হওয়ার অজুহাতে শাহাজান আলী তাদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে পুকুর অন্যকে দিয়ে দেওয়ার হুমকিও দেন। তিনি আরও বলেন, পুকুরে কয়েক লাখ টাকার মাছ থাকায় বাধ্য হয়ে এনজিও ও দাদন ব্যবসায়ীর কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে চাঁদার টাকা পরিশোধ করি। এরপর গত ২৫ মে শাহাজান আলী পুনরায় ৬০ হাজার টাকা চাঁদা দাবি করলে তারা তা প্রত্যাখ্যান করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা পুকুরে জোরপূর্বক মাছ ধরতে আসে। বাধা দিলে নাছিমার স্বামীকে মারধর করা হয় এবং তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাদের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে থানায় গেলে পুলিশ মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেয়। আদালতের নির্দেশে বর্তমানে মামলাটি পিবিআই তদন্ত করছে। ভুক্তভোগীর অভিযোগ, গত ৪ জুন জেলা প্রশাসকের কাছে কুনিয়াপাড়া মৎস্য সমবায় সমিতি বাতিলের আবেদন করার পর ৯ জুন পুনরায় হামলার শিকার হন তার স্বামী। থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে নাছিমা খাতুন জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনা ক্যাম্প ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তিনি অবৈধভাবে পরিচালিত কুনিয়াপাড়া মৎস্য সমবায় সমিতি বন্ধ এবং তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে অভিযুক্ত শাহাজান আলী সাংবাদিকদের বলেন, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। আমি শিগগিরই পাল্টা সংবাদ সম্মেলন করব। তিনি আরও অভিযোগ করেন, আজ পর্যন্ত নাছিমা খাতুন ও তার পরিবারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো আমাদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।