ঢাকাTuesday , 17 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে স্কুলের পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Link Copied!

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে ডুবে ফাহিম হোসেন নামের এক শিশু নিহত হয়েছে। নিহত ফাহিম হোসেন জোড়পুকুরিয়া গ্রামের জাহিদ হোসেনের ছেলে ও স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেনীর ছাত্র। মঙ্গলবার (১৭ জুন) বেলা দুইটার দিকে পুকুরে ডুবে মারা যায় শিশুটি। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, কয়েকজন শিশু স্কুল মাঠে ফুটবল খেলতে অসাবধানতাবসত পুকুরের পানিত পড়ে যায়। প্রায় ঘন্টা খানেক পরে তার মরদেহ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। উল্লেখ্য, দুই বছর আগে একই গ্রামের সাব্বির হোসেন নামে এক ব্যাক্তি একই পুকুরে ডুবে মারা গিয়েছিলেন।