ঢাকাMonday , 16 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত পেলেন যাত্রীরা

Link Copied!

মোংলায় বিভিন্ন পরিবহণ কোম্পানির আদায়কৃত অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে। গত রোববার (১৫ জুন) বিকেলে মোংলার স্থায়ী বন্দর বাস স্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী। সোমবার (১৬ জুন) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মোংলা থেকে চট্টগ্রামগামী জিএস ট্রাভেলস, ইভান পরিবহণ, বিএম লাইন এবং রয়েল পরিবহণের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে ভুক্তভোগী যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়। অভিযানে সংশ্লিষ্ট পরিবহণগুলোর প্রতিনিধিরা ভবিষ্যতে এমন অনিয়ম করবে না বলে মুচলেকা দেন। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড জনকল্যাণমুখী কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে এবং জনস্বার্থে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।