পর্যটন নগরী কক্সবাজারের সাংবাদিকদের শীর্ষ সংগঠন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নবনির্বাচিত কমিটির উদ্যোগে সংবাদপত্রের কালো দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ জুন) সাংবাদিক সমাজের ইতিহাসে একটি স্মরণীয় ও প্রতিবাদী দিন সংবাদপত্রের কালো দিবস। এই দিবস উপলক্ষ্যে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (রেজি নং-২৫৭৫) প্রথমবারের মতো দিবসটি পালন করে সংগঠনের নবনির্বাচিত কমিটির উদ্যোগে। কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান। সভায় সভাপতিত্ব করেন সদ্য নির্বাচিত সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালী। আলোচনা সভায় বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাংবাদিক ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা আতাহার ইকবাল, নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার এমআর খোকন, নবনির্বাচিত প্রচার সম্পাদক ও দৈনিক কক্সবাজারের সিনিয়র রিপোর্টার বেদারুল আলম এবং সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল। সভাটি সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক এসএম জাফর। এ সময় আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত যুগ্ম সম্পাদক ছৈয়দ আলম (দৈনিক বণিক বার্তা), সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান (দৈনিক আজাদী), সদস্য দৈনিক সংবাদ এর নিজস্ব প্রতিবেদক জসিম উদ্দিন ছিদ্দিকী, মোহনা টিভির কক্সবাজার প্রতিনিধি আমানুল হক বাবুল, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলার সভাপতি ও ইউনিয়নের সিনিয়র সদস্য নুরুল আমিন হেলালী, আবদুল মতিন চৌধুরী, জিয়াউল করিম, স.ম. ইকবাল বাহার চৌধুরী, বিজয় টিভির এম শাহ আলম, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি অরোজ ফারুক, দৈনিক হিমছড়ির শহর প্রতিনিধি আমিনুল কবির, সাংবাদিক মোজাম্মেল হক, অন্তর দে বিশাল, ফয়সাল রিয়াদ, প্রবাল নিউজের আলম, দৈনিক নওরোজের প্রতিনিধি আবদুল্লাহ খান, এবাদুল্লাহ এবং আরিফুল কবির প্রমূখ।

