ঢাকাMonday , 16 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদগাঁও পোকখালী খাল থেকে শিশুর লাশ উদ্ধার

Link Copied!

পর্যটন নগরী কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁও ফুলেশ্বরী নদী থেকে মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৫ জুন) সকাল ১১ টায় উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী বাংলা বাজার সংলগ্ন মোহনা থেকে উদ্ধারকৃত মৃতদেহটি বর্ণিত ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর পাড়ার আলী হোসাইনের ছেলে ইব্রাহিম বলে জানা গেছে। সে স্থানীয় হোসাইনিয়া ইসলামিয়া নূরানী মাদ্রাসার ছাত্র। স্থানীয় ওয়ার্ড মেম্বার সালাহ উদ্দীন বলেন, গতকাল (১৪ জুন ) বিকালে খেলতে গিয়ে ঈদগাঁও ফুলেশ্বরী নদীতে পড়ে যায় ইব্রাহিম। খোঁজাখুঁজির পর আজ সকালে প্রায় ৪ কিলোমিটার ভাঁটিতে গোমাতলী বাংলাবাজার সংলগ্ন খালে তার মরদেহ পাওয়া যায়। এদিকে শিশু ইব্রাহিমের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।